ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি ২২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে তরিকুল ইসলামের ভূমিকা নিয়ে তদন্তের দাবি মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়ম পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমানের দুর্নীতি বোরহানউদ্দিনে সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ বিষয়ে আলোচনা সভা মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুশিয়ারী রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু

সিরাজদিখানে সালমা ইসলাম এমপির ঈদ উপহার পেল ৫ হাজার পরিবার

যমুনা গ্রুপের চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির পক্ষ থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ হাজার অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া বকুলতলা থেকে মধ্যপাড়া ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু করেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির পক্ষে মাসুদ করিম পাপ্পু।

মাসুদ করিম পাপ্পু বলেন, প্রতিবছরের মতো এবারও এ এলাকার কৃতী সন্তান, আমার বড় বোন সাবেক মন্ত্রী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি আপনাদের জন্য ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি পাঠিয়েছেন। তিনি সবসময় এই এলাকার কথা ভাবেন। আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলেন, এখনো আছেন। কিছু পাওয়ার জন্য তিনি ঈদ উপহার দিতে আসেননি, তিনি আপনাদের ভালোবাসেন তাই এ ঈদ উপহার পাঠিয়েছেন। আপনারা সবাই অ্যাডভোকেট সালমা ইসলাম এবং আমাদের জন্য দোয়া করবেন যেন সারাজীবন এভাবে আপনাদের পাশে থাকতে পারেন।

সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ৯টি ওয়ার্ডে মালখানগর, রশুনিয়া, ইছাপুরা, লতব্দী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও নাটেশ্বর, কাজীরবাগ গ্রামের অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহারের শাড়ি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রুবিয়া আক্তার, হাসনা হেনা, লুৎফা বেগম, মো. দীন ইসলাম, আবুল হোসেন, মো. আসাদুজ্জামান, মো. শামীম শেখ, মো. মাহমুদ, ওমর ফারুখ তালুকদার, মো. আবু বক্কর খাঁন, মো. শাহবুদ্দিন খান. জাকির হোসেন বেপারি, জয়ন্ত ঘোষ, কামাল হোসেন লাল, আবু সাঈদ, কামরুজ্জামান মিষ্টি, মো. আওলাদ, মো. হযরত ও ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

সিরাজদিখানে সালমা ইসলাম এমপির ঈদ উপহার পেল ৫ হাজার পরিবার

আপডেট সময় ১২:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪