ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলজিইডির প্রধান প্রকৌশলী ও ড্রাইভার রফিকের অনিয়ম দূর্নীতি চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদীর ৫০ লাখ টাকার অনিয়ম ঢামেকে কোটি টাকা লোপাট চেয়ারম্যান-এমডির দুর্নীতিতে সঙ্কটে আইএফআইসি ব্যাংক নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ পবিপ্রবিতে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বিআরটিএতে গোপন তথ্য পাচারের সিন্ডিকেট এডি ইমরানের রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

চৌদ্দগ্রামে বিজিবির উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি কুমিল্লা সেক্টর এবং অধীনস্থ ব্যাটালিয়নের কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথ দিঘী এলাকায় দুস্থ ও অসহায় ২ শত মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (২৭ মার্চ) বিকেলে জগন্নাথ দিঘী বিওপিতে কুমিল্লা বিজিবির সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মো: শরিফুল ইসলাম মেরাজ উপস্থিত থেকে অসহায় ও দু:স্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিজিবি সূত্র জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে৷ এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ ও এর সদর দপ্তরসহ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও বিপন্ন মানুষদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এই মহতি উদ্যোগের অংশ হিসেবে বিজিবি, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলসহ অধীনস্থ কুমিল্লা সেক্টর এবং ব্যাটালিয়ন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায়ও দুস্থ- দরিদ্রদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস এবং এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ৷ সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের । আর বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজিবি কর্মকর্তারা জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলজিইডির প্রধান প্রকৌশলী ও ড্রাইভার রফিকের অনিয়ম দূর্নীতি

চৌদ্দগ্রামে বিজিবির উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৮:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪