সংবাদ শিরোনাম ::
গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : সংসদে রুমিন ফারহানা বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তিই পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু ৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার রামিসা হত্যাকাণ্ডের বিচারআইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : মন্ত্রীকে স্পিকার

শাহরুখের ব্যাটে মুমিনুলদের সিরিজ হার

ভারতের তামিলনাড়ু একাদশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর এবার ওয়ানডে সিরিজে হোচট খেল মোহাম্মদ মিঠুনের বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের প্রথম ম্যাচে ১১ রানে পরাজয়ের পর এবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বৃষ্টি আইনে তামিলনাড়ুর কাছে ৫৮ রানে হারলো বাংলাদেশ ‘এ’ দল।

ফলে এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে সিরিজ নিজেদের করে নিল তামিলনাড়ুর এই দল। গতকাল মঙ্গলবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে তামিলনাড়ুর হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন শাহরুখ খান। এই মারকুটে ব্যাটারের ব্যাটে ভর করে ৪৭ ওভারে ৬ উইকেটে ৩০৬ রানের বড় পুঁজি পায় তামিলনাড়ু একাদশ।

দলের হয়ে ৬৯ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন শাহরুখ। এ ছাড়া ওপেনার সুরিয়া প্রকাশ ৪২, নাম্বার তিনে খেলা সুনদরসেন ৪০, ইন্দ্রজিত ২০,  ও চতুর্দেব ২৬ রান করেন। তবে শেষদিকে সঞ্জয় যাদব ২৬ বলে ঝোড়ো ৩৯ রানের এক ক্যামিও খেলেন তাতেই দলের স্কোর পার হয় ৩০০ রানের। টাইগার একাদশের হয়ে একটি করে উইকেট নেন খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, সাইফ হাসান ও এনামুল হক বিজয়।

১০৮ রানে ৬ উইকেট হারানোর পর অবশ্য দলকে আশা দেখাতে থাকেন তৌহিদ হৃদয় ও জাকের আলি অনিক। তবে তাদের ৯৬ রানের এই জুটি দলকে পারেনি জয়ের বন্দরে নোঙর করাতে। কেননা নির্ধারিত ৪০ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশ সংগ্রহ করে ১৯৪ রান। হৃদয় ৭৫ বলে ৬ চার ১ ছক্কায় ৭৩ ও জাকের ৪৯ বলে ২ চারে ৩৬ রানে অপরাজিত ছিলেন। ফলে ৫৮ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মিঠুন-মুমিনুলরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : সংসদে রুমিন ফারহানা

শাহরুখের ব্যাটে মুমিনুলদের সিরিজ হার

আপডেট সময় ১১:১৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২