র্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় দুষ্কৃতিকারী ফেনী জেলার ফেনী মডেল থানাধীন পৌর হকার্স মার্কেট এলাকার পাকা রাস্তার উপর ছিনতাই করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ মার্চ ২০২৪ইং তারিখ আনুমানিক ০৯.১০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসমি আরমান হোসেন কাওসার (২১), পিতা-মোঃ শান্ত, সাং-শুভপুর, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামি’কে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশীকালে তার হেফাজতে হতে একটি স্টীলের চাকু উদ্ধারসহ আসামি’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে এবং তার দলের অন্যান্য সদস্যরা পরষ্পর যোগসাজশে ছিনতাই ও ডাকাতির উদ্দেশ্যে বর্ণিত এলাকায় সমবেত হয় এবং ফেনী পৌর মার্কেট এলাকাসহ ফেনী শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ ডাকাতি এবং ছিনতাই করে আসছে। এছাড়াও তারা সাধারণ মানুষসহ প্রাত্যহিক চলাচলরত ব্যবসায়ীদের নিকট হতে দেশীয় অস্ত্রের ভীতি প্রদর্শন এর মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে আসছে।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি আরমান হোসেন কাওসার এর বিরুদ্ধে ফেনী জেলার ফেনী মডেল থানায় ডাকাতি এবং ছিনতাই সংক্রান্তে ০২টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ ইকবাল হোসেন চট্টগ্রাম 

























