ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

দাউদকান্দিতে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাৎ এর অভিযোগ ছোটভাই জাকির ।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামে আপন ছোট ভাইয়ের সম্পদ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে বড় ভাই আবু হানিফ মোল্লার বিরুদ্ধে। উক্ত গ্রামের মৃত আব্দুর রব মোল্লার ছেলে জাকির হোসেন মোল্লা তার আপন বড় ভাই আবু হানিফ মোল্লার বিরুদ্ধে এই অভিযোগ করেন।
উত্তরাধিকার সূত্রে যাহা প্রাপ্য তাও তিনি বুঝিয়ে দিচ্ছেন না আবার জাকির হোসেনের ক্রয়কৃত ৪ শতক জায়গার গাছও কেটে নিতে চাইছেন আবু হানিফ মোল্লা।
গত ২৫/০৩/২০২৪ইং তারিখ জোর করে জাকিরের দুই থেকে তিনটি গাছ কেটে ফেলেন হানিফ মোল্লা। এই বিষয়ে এলাকার মাতুব্বরদের জানানোর পর কোন সিদ্ধান্ত না পেয়ে জাকির হোসেন পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ এসে সরেজমিনে পরিদর্শন করে মীমাংসার লক্ষ্যে বসার কথা বলে যান। কিন্তু আবু হানিফ মোল্লা বিভিন্ন অজুহাত দেখিয়ে অনুপস্থিত থাকেন।
সংবাদ কর্মীরা সরজমিনে তাদের বাড়িতে গেলে আবু হানিফ মোল্লাকে বাড়িতে পাওয়া যায়নি। তার মেয়ের কাছে ফোন নাম্বার চাইলে তার মেয়েও ফোন নাম্বার দেয়নি। তথ্য দেওয়ার ক্ষেত্রে একটা লুকোচুরি ভাব লক্ষ্য করা গেছে।
প্রতিবেশী আবু তাহের বলেন, কাগজপত্র দেখে যে যতটুকু পাবে তা তাদের বুঝিয়ে দেওয়া দরকার। এভাবে কয়দিন পর পর ঝগড়াঝাটি হলে কখন কি হয় বলা যায় না।

ভূক্তভোগী জাকির হোসেন মোল্লা বলেন, ‘আমি গরিব মানুষ ভ্যান রিক্সা চালাইয়া বহুত কষ্ট কইরা কোনরকমে দিন কাটাই। আমার উপরে যে জুলুম করা হইতাছে আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

দাউদকান্দিতে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাৎ এর অভিযোগ ছোটভাই জাকির ।।

আপডেট সময় ০২:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪