ময়মনসিংহের ধোবাউড়ায় পূর্ব শত্রুতার জেরে ভিকটিম লাক মিয়া‘কে গুরুতর জখম করে হত্যার ঘটনায় মামলার অন্যতম আসামী লাল চান (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
উল্লেখ্য ভিকটিম ও ভিকটিমের ভাই মোঃ জজ মিয়ার সাথে আসামীদের পূর্ব হতে বিভিন্ন বিষয়ে শত্রুতা চলে আসছিল ।
ঘটনার দিন গত ১৫/০৩/২০২৪ ইং তারিখ শুক্রবার রাত আনুমানিক ১০টায় ভিকটিম গোয়াতলা হাই স্কুলের দক্ষিণ পাশে স্বাক্ষী আজাদ মিয়ার মনোহারী দোকানে বসে থাকাকালে আসামী শাহজাহান একটি মোটর সাইকেল নিয়ে এসে ভিকটিম এর সাথে আসামীদের আপোষ-মীমাংসা করবে মর্মে আশ্বস্ত করে ভিকটিম লাক মিয়াকে মোটর সাইকেলে তুলে গোয়াতলা বাজারের জামে মসজিদের পূর্বপাশে রাস্তায় নিয়ে যায়।
যাবার সংগে সংগে আসামী চান মিয়া(৩০) সহ অন্যান্য আসামীরা পূর্ব পরিকল্পনা প্রস্তুতিসহ খুন করার উদ্দেশ্যে ধারালো কিরিজ, ছুরি ও লোহার রড ইত্যাদি দিয়ে ভিকটিমের মাথা, বুকে, পিঠে, কোমর সহ শরীরের বিভিন্ন স্থানে উপূর্যপরি আঘাত করে।
গুরুতর রক্তাক্ত জখম করে চলে যাবার পর অজ্ঞান ও মুমুর্ষূ অবস্থায় ভিকটিম লাল মিয়াকে ধোবাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এম্বুলেন্সযোগে আশংকাজনক অবস্থায় লাক মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী বিভাগে গত ইংরেজী ১৬/০৩/২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ১.০৫ ঘটিকায় নিয়ে যাবার পর কর্তব্যরত ডাক্তার ভিকটিম লাক মিয়া (২৫)কে মৃত ঘোষনা করেন।
এঘটনায় নিহতের ভাই মোঃ জজমিয়া(৪০), পিতা-মোঃ আঃআজিজ,সাং-পাথাইলগাঁও , থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ এজাহারনামীয় ২২ জনসহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জনকে আসামী করে ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যারমামলানং৫,তাং১৭/০৩/২০২৪,ধারাঃ১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলার পর থেকে আসামিরা গা ঢাকা দিয়ে পলাতক ছিল।
এরই প্রেক্ষিতে, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অধিনায়ক র্যাব-১৪, ময়মনসিংহের নির্দেশক্রমে র্যাব-১৪, সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জুলফিকার আলী এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৫/০৩/২০২৪ ইং তারিখ বিকাল অনুমান ৫ টায় গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় অন্যতম আসামী লাল চান(৩০),পিতা- আব্দুর রাজ্জাক, সাং: গোবিন্দপুর থানা-ধোবাউড়া, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামিকে ধোবাউড়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও র্যাবের অভিযান অব্যাহত থাকবে।মোঃ জুলফিকার আলী, অতিরিক্ত পুলিশ সুপার অপারেশনস্ অফিসার র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 

























