ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুরস্কার পাচ্ছেন কাঁধে করে ডাকাত আনা সেই এএসআই

ডাকাতকে ধরে কাঁধে করে নিয়ে আসা সেইশ এএসআইসহ অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদেরৈ পুরস্কৃত করা হবে। তাদেরকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

পুলিশ সুপার বলেন, ‘অভিযান সম্পর্কে আইজিপি খোঁজ নিয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি অভিযানে থাকা পুলিশ সদস্যদের পুরস্কৃত করব। মাসিক কল্যাণ সভায় তাদের পুরস্কার দেওয়া হবে।’

পুরস্কার প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) রুপন নাথ, উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম, পুলিশ সদস্য মো. জাফর ও রানা চন্দ্র দাস।

গত শুক্রবার (২২ মার্চ) উপজেলার হরিপুরের একটি জমি থেকে জীবন নামের এক ডাকাতকে গ্রেপ্তারের পর কাঁধে করে তুলে আনে পুলিশ। ডাকাতকে ধরে কাঁধে করে নিয়ে আসার ছবি এবং এ-সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। জীবনের বিরুদ্ধে থানায় ডাকাতির একাধিক মামলা আছে।

এসআই রূপন নাথ জানান, পাঁচজন মিলে এ অভিযান চালানো হয়। জীবন খুবই ধূর্ত। সে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাকে বাধ্য হয়ে কাঁধে তুলে নিয়ে আসা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জীবন ডাকাত খুবই ধূর্ত প্রকৃতির। তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। গোপন সংবাদে এ অভিযান চালানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুরস্কার পাচ্ছেন কাঁধে করে ডাকাত আনা সেই এএসআই

আপডেট সময় ১১:২৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪