ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর দীঘলটারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন পারভেজ (২২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে।

সোমবার (২৫ মার্চ) মধ্যরাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম সীমান্তের ৯২৩ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত লিটন দীঘলটারী সাংকাচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন একদল গরুর রাখাল। গরু নিয়ে ফেরার পথে কোচবিহার জেলার দিনহাটা কৈমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ঘিরে ফেলে। এসময় গরু পাচারকারীরা এলাকায় ফোন করলে লিটন পারভেজসহ ২০/২৫ জন বাংলাদেশি তাদের উদ্ধার করতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। লিটন পারভেজ লাঠি নিয়ে একজন বিএসএফ সদস্যকে ধাওয়া করলে গুলি ছোড়ে বিএসএফ। বাকিরা পালিয়ে ফিরলেও সেই গুলিতে আহত হয়ে ভারতে পড়ে ছিলেন লিটন। পরে তাকে নিয়ে যায় বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, সীমান্তে লিটন নামে একজন যুবক আহত হয়েছেন। তাকে ভারতের এমজি হাসপাতালে ভর্তি করেছে বিএসএফ। সেখানে তার চিকিৎসা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

আপডেট সময় ০৪:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪