ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে বেরোবি, নিরাপত্তা জোরদার কালুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্পমূল্যে চাল বিক্রয় শুরু নওগাঁ সীমান্ত থেকে ৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বিজিবি  দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট ও ভয়াবহ লোডশেডিং ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ নরসিংদী প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ ৪ আগস্টের গোপন সভার দুই বছর ,এখনো বিচার হয়নি ববির আওয়ামী শিক্ষকদের

রিটার্নের প্রমাণপত্র না ঝুলালে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা

সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র প্রদর্শন না করলে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে ব্যবসায়ীদের।

কারণ ব্যবসা প্রতিষ্ঠানে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর নির্দেশ অমান্য করা হলে ব্যবসা প্রতিষ্ঠানকে ওই জরিমানা দিতে হবে।

বুধবার (১৩ মার্চ) জরিমানার হার নির্দিষ্ট করে আদেশ জারি করেছে এনবিআর। সংস্থাটির সদস্য (কর ব্যবস্থাপনা ও মানবসম্পদ বিভাগ) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, আয়কর আইনের ২৬৫ ধারায় আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র ঝুলিয়ে রাখার বিধান রয়েছে। ব্যবসার স্থানে দৃষ্টিগোচরভাবে রিটার্ন জমার প্রমাণপত্র ঝুলিয়ে না রাখলে উপ-কর কমিশনার জরিমানা করতে পারবেন। জরিমানার পরিমাণ হবে পাঁচ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।

সব ব্যবসা প্রতিষ্ঠানে, যাদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক; তারা রিটার্ন জমার প্রমাণপত্র ঝুলিয়ে রাখছে কি না তা নিশ্চিত করতে অঞ্চলগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে আদেশে।

প্রসঙ্গত, কোম্পানি শ্রেণির করদাতার ২০২৩-২৪ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়। এর আগে কোম্পানি শ্রেণির আয়কর দাখিলের সময় শেষ ছিল ২৮ ফেব্রুয়ারি। তবে অনেক কোম্পানিসহ এফবিসিসিআই সময় বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সময় বৃদ্ধি করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

রিটার্নের প্রমাণপত্র না ঝুলালে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা

আপডেট সময় ১১:১৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪