ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত মিঠাপুকুরে নোংরা চত্বর থেকে রাজস্বের হাট: উন্নয়ন, নাকি বিতর্ক? ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে বেরোবি, নিরাপত্তা জোরদার

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকার রেস্টুরেন্ট কর্মচারি রিয়াদ হত্যা মামলার পলাতক আসামি মোঃ সাইফুল’ গ্রেপ্তার।

গত ১৩ মার্চ ২০২৪ইং তারিখ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকার কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ রিয়াদ (২৬) নামে রেস্টুরেন্ট কর্মচারী খুন হয়। গত ১৩ মার্চ ২০২৪ইং তারিখ মধ্যরাতে রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ ইকবালের সঙ্গে বাবুল মিয়া নামক স্থানীয় এক যুবকের কথা কাটাকাটি হয়। উক্ত ঘটনার জের ধরে বাবুলের অনুসারীরা ধৃত আসামি সাইফুল এর নেতৃত্বে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ইকবালের রেস্টুরেন্টে হামলা চালায়। এ সময় রেস্টুরেন্টের কর্মচারীরা বাধা দিলে তাদের বেধরক মারধর করে। হামলাকারীদের আঘাতে রেস্টুরেন্টে কর্মরত আনুমানিক ০৮ জন কর্মচারী গুরুতর আহত হয়। পরবর্তীতে সংবাদ পেয়ে চান্দগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ এবং ঘটনার সাথে জড়িত ০২ জন আসামিকে আটক করতে সক্ষম হয়। আহতদের মধ্যে রিয়াদ নামের রেস্টুরেন্ট কর্মচারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ মার্চ ২০২৪ইং তারিখ রাত আনুমানিক ০২০০ ঘটিকায় মৃত্যুবরণ করেন। নিহত রিয়াদ রিভারভিউ রেস্টুরেন্টের ব্যবস্থাপক পদে র্কমরত ছিল। উপর্যপুরি ছুরিকাঘাতে অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। উল্লেখ্য, উক্ত নৃশংস হত্যার ঘটনাটি চট্টগ্রামসহ সারাদেশে ব্যাপক আলোচিত ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উক্ত ঘটনায় রেস্টুরেন্ট মালিক মোহাম্মদ ইকবাল বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৬, তারিখ-২০ মার্চ ২০২৪ইং, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৪২৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলা দায়ের হওয়ার পর আসামিরা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

বর্ণিত হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামালার পলাতক আসামি মূল মদদদাতা এবং হামিরচর এলাকার গডফাদার মোঃ সাইফুল চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন স্বাধীনতা টাওয়ার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৪ মার্চ ২০২৪ইং আনুমানিক ১৬৫০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ সাইফুল (৩৮), পিতা- মৃত শামসু, সাং- হামিদচর, থানা-চাঁন্দগাও, জেলা-চট্টগ্রাম মহানগরীর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত নৃশংস হত্যা মামলার পলাতক আসামি মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকার রেস্টুরেন্ট কর্মচারি রিয়াদ হত্যা মামলার পলাতক আসামি মোঃ সাইফুল’ গ্রেপ্তার।

আপডেট সময় ০৩:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪