ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত মিঠাপুকুরে নোংরা চত্বর থেকে রাজস্বের হাট: উন্নয়ন, নাকি বিতর্ক? ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে বেরোবি, নিরাপত্তা জোরদার

মিয়ানমারে বিস্ফোরিত হচ্ছে একের পর এক মর্টার শেল, টেকনাফ সীমান্তে আতঙ্ক

১৩ রমজানের তারাবির নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা যখন বাড়ি গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখন সীমানার ওপারে মিয়ানমারের অভ্যন্তর টেকনাফের হ্নীলা ও খারাংখালী সীমান্ত হতে একের পর এক ভেসে আসতে থাকে মর্টার শেলের বিকট শব্দ। যাতে প্রকম্পিত হচ্ছে ১০ কিলোমিটার সীমান্ত এলাকা। সোমবার সকালে এ রিপোর্ট লেখার সময় শেলের শব্দ শোনা যাচ্ছিল। আতঙ্কে দিন- রাত অতিবাহিত করছেন সীমান্তবর্তী বাসিন্দারা।

তবে মিয়ানমার থেকে কোনো ছোড়া মর্টার শেল বা তার অংশ পড়েনি ওই সব এলাকায়। বিস্ফোরণের পর সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি সদস্যদের সতর্কতার পাশাপাশি মিয়ানমারে সংঘাতের কারণে সীমান্তের কোনো পয়েন্ট দিয়ে যেন রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে সে জন্য বিজিবির পক্ষ থেকে সর্বদা প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।

সোমবার ভোরে স্থানীয় বাসিন্দা ইসমাইল জানান, মিয়ানমারের অভ্যন্তরে বলি বাজার এলাকায় রাত থেকে যে মর্টার শেল বিস্ফোরণ হয়েছে তাতে আমার বাড়িঘরও কাঁপছে। খবর নিয়ে জানতে পেরেছি ওই সংঘর্ষ নাকি বলিবাজার ও নাগকুরা এলাকায় অবস্থিত বিজিপি ও সেদেশের সেনাবাহিনীর সেক্টর সদর দপ্তর রয়েছে। সেখানে হামলা করেছে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। যাতে নিক্ষেপ করা মর্টার শেল বিস্ফোরণের শব্দে কেঁপেছ টেকনাফের হ্নীলা ও খারাংখালী অঞ্চল।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার সময় মিয়ানমার থেকে মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসতে থাকে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সীমান্তবর্তী বাসিন্দারা যেন আতস্কিত না হয় সে জন্য সর্বদা খবরাখবর রাখছি।

টেকনাফ বিজিবি ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহাম্মদ জানান, খারাংখালী সীমান্তের পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে ২৭ কিলোমিটার ভেতরে শেল বিস্ফোরিত হচ্ছে। এতে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। এলাকায় আমাদের টহল কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিয়ানমারে বিস্ফোরিত হচ্ছে একের পর এক মর্টার শেল, টেকনাফ সীমান্তে আতঙ্ক

আপডেট সময় ০২:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪