আজ ভয়াল ২৫ মার্চ, বাঙালির ইতিহাসের কালরাত। জাতীয় গণহত্যা দিবস। নিরীহ বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো বর্বর গণহত্যার ভয়াবহ স্মৃতিবিজড়িত ইতিহাসের এক অধ্যায়।
পাকিস্তানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মুক্তিকামী বাঙালির আন্দোলন কঠোরহস্তে দমনের জন্য একাত্তরের ২৫ মার্চ রাতে যে নারকীয় হত্যাযজ্ঞের সূচনা করেছিল পাকিস্তানি বাহিনী, ভয়াবহ সেই নৃশংসতায় শহীদদের স্মরণে পালিত হচ্ছে গণহত্যা দিবস।
আজ গুইমারা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস-২০২৪। সোমবার (২৫ মার্চ) দিবসটি উপলক্ষে কলেজে আয়োজন করা হয় আলোচনা সভা। আলোচনা সভা শুরুতে ধর্মীয় প্রার্থনা করা হয়। আলোচনা সভায় উপস্থাপনা করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী রাব্বি রহমান রবি।
এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন রসায়ন প্রভাষক মোঃ মোজাম্মেল হক। এছাড়াও এ আলোচনা সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গঠনমূলক বক্তব্যে রাখেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন, গণিত প্রভাষক জিতু বড়ুয়া।
সুমনসেন চট্টগ্রাম 





















