র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নোয়াখালী জেলার কবিরহাট থানার মামলা নং-০৫(০১)২০০৯, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হক চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন বিটেক মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১১ নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানিক দল অদ্য ২৪ মার্চ ২০২৪ ইং তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি আব্দুল হক (৫৯), পিতা-মৃত মৃতছেরাজুল হক, সাং-ধর্মপুর, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে সূত্রে বর্ণিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৫ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল এবং সর্বশেষ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় অবস্থান করে আসছিল।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে নোয়াখালী জেলার কবিরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সুমনসেন চট্টগ্রাম ব্যুরো 























