ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

রূপগঞ্জের গাউছিয়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শতাধিক দোকান

দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজার অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৬৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শনিবার দিবাগত রাত ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকার ওই মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পাহারাদারগণ জানান, শনিবার দিবাগত রাত ৪টার দিকে গাউছিয়া মার্কেটের কাঁচাবাজার অংশে একটি দোকানে আগুন দেখতে পান তারা। পরে আগুনের লেলিহান শিখা পুরো কাঁচাবাজার ও টিন মার্কেটের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে মার্কেটের সামনের দিকের কিছু দোকানের মালামাল বের করতে পারলেও ভেতরে থাকা সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পূর্বাচল, ডেমরা, কাঞ্চন ও আড়াইহাজার, নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, খবর পেয়ে আমাদের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচলসহ মোট ৫টি স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন বেশ বড় এবং চারদিকে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। আগুন নেভানোর পর বিস্তারিত জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

রূপগঞ্জের গাউছিয়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শতাধিক দোকান

আপডেট সময় ১২:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪