ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

চাঁদপুরে মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ।

  • মো: আরিফুল ইসলাম
  • আপডেট সময় ১১:২০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • ৬৯১ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেড়িবাঁধ এলাকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৪৫) নামে সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরো দুই যাত্রী।

শনিবার (২৩ মার্চ) দুপুরে বেড়িবাঁধের সিপাইকান্দি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মৃত সহিদ উল্লাহ প্রধানের ছেলে।

এই ঘটনায় অপর আহত যাত্রীরা হলেন একই উপজেলার মফিজুল ইসলাম (৩০) ও মো. আলী আকবর (৫৫)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

নিহতের স্ত্রী শেফালি আক্তার বলেন, আমার স্বামী (নুরুল ইসলাম) সৌদি প্রবাসী। সে ১ মাস পূর্বে তিনি দেশে এসেছেন। আজ চাঁদপুর যাওয়ার পথে ঠেটালিয়া সিপাইকান্দি বেড়িবাঁধ নামক স্থানে সিএনজির সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমার স্বামী মারা যান।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, দুর্ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত ও বাকী ২জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রো বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

চাঁদপুরে মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ।

আপডেট সময় ১১:২০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪