ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কুমিল্লা নগরীর যানজট নিরসনে ট্রাফিক পুলিশের অভিযান

কুমিল্লা নগরীর যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিরলস কাজ করছে।

বুধবার রাত ৯ টায়, ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল চৌধুরী টিপুর নেতৃত্বে একটি অভিযান চালানো হয়, যেখানে কান্দির পাড় লিবার্টি মোড় থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুটপাত দখলকারীদের উচ্ছেদ এবং যত্রতত্র গাড়ি পার্কিংকারীদের সতর্ক করা হয়। এই অভিযানের মাধ্যমে দ্রুত নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

নগরবাসী এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা থেকে কেনাকাটা করতে আসা লোকজন যেন নির্বিঘ্নে হাঁটাচলা করে যানজট মুক্ত নগরীর রূপ পায়, সেই প্রত্যাশা করছেন।

ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল চৌধুরী টিপু বলেন, “কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী নগরীকে যানজট মুক্ত রাখতে জেলা ট্রাফিক পুলিশের প্রতিটা সদস্য রাতদিন নিরলস কাজ করে যাচ্ছেন। পুলিশের পাশাপাশি মার্কেট মালিক ও জনগণের সচেতনতা জরুরি।”

এই অভিযান নগরীর যানজট নিরসনে একটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে, এবং নগরবাসীর মধ্যে আশার আলো জাগিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কুমিল্লা নগরীর যানজট নিরসনে ট্রাফিক পুলিশের অভিযান

আপডেট সময় ১২:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪