ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

নিউমার্কেটে সিটি করপোরেশনের অভিযান, জরিমানা এক লক্ষ বিশ হাজার টাকা

রাজধানীর নিউমার্কেট থানাধীন নূর ম্যানশন,ধানমন্ডি হকার্স মার্কেট, বনলতা নিউ সুপার মার্কেটে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (২০শে মার্চ) দুপুর ২ টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মার্কেটের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও ঝুঁকি সরাসরি পর্যবেক্ষণ করে বিভিন্ন অসঙ্গতি সমাধানের নির্দেশনা দেওয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিধিমালা ভঙ্গ করে ধানমন্ডি হকার্স মার্কেটের মোহনা সিল্ক নামক একটি দোকানে এসির উপর শাড়ি থ্রি- পিস এর বাক্স স্তুুপ করে রাখা হয়েছে যা খুবই ঝুঁকিপূর্ণ। পরবর্তীতে ধানমন্ডি হকার্স মার্কেটের ১৭ নং এই দোকান কে ৫০০০ টাকা জরিমানা এবং ধানমন্ডি হকার্স মার্কেট সমিতিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অবৈধ রাস্তা দখল করার দায়ে ভ্রাম্যমান দোকানকে ৫০০০ টাকা জরিমানা, এবং মাদানী চায়ের বাড়িকে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।

ধানমন্ডি হকার্স মার্কেট মালিক সমিতির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, আগামী রোজার ঈদ পরবর্তী সাত দিনের মধ্যে অগ্নি নিরোধক ব্যবস্থা নির্বাপনে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

এছাড়া ভাসমান দোকান করার কারণে এরোপ্লেন মসজিদের সামনে থেকে অবৈধ দোকান উচ্ছেদ করে জব্দ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, নূর ম্যানশন মার্কেটটি ঘুরে এসে এটিকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করা হয়েছে। মার্কেট কমিটিকে অগ্নি নির্বাপনে অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া ধানমন্ডি হকার্স মার্কেট কে অতি ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করা হয়েছে,এ মার্কেট কমিটিকে আগামী ঈদ পরবর্তী সাত দিনের মধ্যে
মার্কেটের অগ্নি প্রতিরোধ ব্যবস্থার যাবতীয় সরঞ্জামাদি নিশ্চিত করতে বলা হয়েছে। তিনি আরও বলেন,মার্কেট কমিটিকে ইতিপূর্বে ফায়ার সার্ভিস হতে নোটিশ দেওয়া শর্তেও কোনরুপ ব্যবস্থা গ্রহণ না করাই এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ জনাব আমিনুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনায় সাথে ছিলেন নিউ মার্কেট থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোঃ সজিব মিয়া, এস আই রায়হান, এস আই হালিম সহ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

নিউমার্কেটে সিটি করপোরেশনের অভিযান, জরিমানা এক লক্ষ বিশ হাজার টাকা

আপডেট সময় ১০:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪