রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ব্যক্তিগত পক্ষ থেকে ইউনিয়নের সকল মসজিদের ইমামকে ঈদ উপহার দেয়া হয়েছে।
বুধবার (২০ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে ৯০ জন ইমামের হাতে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবির কাপড় ও নগদ টাকা তুলে দেন ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন সরদার।
এসময় রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. ইলিয়াস মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, সদর উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা খন্দকার আব্দুল লতিফ, সদর উপজেলা ইমাম কমিটি ও বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. নাজমুল হক, সদর উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মুফতি মো. শহিদুল ইসলাম, বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির সাবেক সভাপতি হাফেজ মাওলানা মো. নেছার উদ্দিন, বর্তমান সহ-সভাপতি মাওলানা মো. লিয়াকত উল্ল্যাহ, মুফতি কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল হুসাইন, দপ্তর সম্পাদক মাওলানা মো. বেলাল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা মো. মোবারক হুসাইন, সদস্য মাওলানা আব্দুল জব্বারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. ইলিয়াস মোল্লা বলেন, বসন্তপুর ইউপি চেয়ারম্যান সবসময় আলেম ওলামাদের পাশে থাকেন। তারই ধারাবাহিকতায় আজ উনি ইমামদের মধ্যে ঈদ উপহার প্রদান করলেন। উপহার পেয়ে ইমামরা খুবই খুশি হয়েছেন।
ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন সরদার বলেন, ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সেবা করার জন্য। আমি সবসময় ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আর আলেমরা পৃথিবীতে আল্লাহ্ তায়ালার বিধান প্রচার করছেন এবং টিকিয়ে রেখেছেন। তাই আলেমদের অবদান অন্য কারো সঙ্গে তুলনা করা যাবেনা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ আলেম ওলামাদের ঈদ উপহার দিলাম। তাদের সামান্য উপহার দিতে পেরে আমি খুবই আনন্দিত। এ কার্যক্রম অব্যাহত থাকবে
মোঃ হেলাল উদ্দিন সরদার রাজবাড়ী জেলা প্রতিনিধি : 























