ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্তের সময় বাড়ল

বিএনপিচেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হবে কি-না, সে বিষয়ে আজ মঙ্গলবারও সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। তবে আগামী ২৫ মার্চের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি (খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত ও তার বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে) আবেদনটি পড়েছি। কিন্তু আমি বিষয়টি নিয়ে এখনও আমার মতামত দেইনি।’ এর আগে গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য আজ মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে এদিন সিদ্ধান্ত দিতে না পারায় অনেকটা হতাশ হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়। মামলায় তার আপিল খারিজ করে পরের বছর ৩০ অক্টোবর হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছর করে। সরকার ছয় মাসের জন্য কারাদণ্ড স্থগিত করার পর ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এরপর ৮ দফায় তার মুক্তি বাড়ানো হয় এবং বর্তমানে তিনি গুলশানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্তের সময় বাড়ল

আপডেট সময় ০৯:০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪