চাঁপাইনবাবগঞ্জে অপহরণ মামলায় তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, রাজশাহীর গোপীনাথপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত আমান আলীর ছেলে মোজাফফর হোসেন (২৫), পাবনা জেলার সুজানগর ভবনীপুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল বারেক খন্দকারের ছেলে মোতালেব খন্দকার(৪২) ও রাজশাহীর পুঠিয়া সাংকান্দা এলাকার মুসলিম সরকারের ছেলে আলতাব হোসেন(৫৬)।
মঙ্গলবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সংবাদ সম্মেলন করে, তিনজনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে জানান, ২০২৩ সালের ২২ মার্চ অপহনের শিকার হন সাদিকুল ইসলাম নামে এক ব্যাক্তি। তার কাছে থাকা ৬ লাখ ও মুক্তিমন হিসাবে আরো ৪ লাখ টাকা নেওয়ার পরই অপহরনকারীদের কাছ থেকে মুক্তি মেলে সাদিকুলের। পরে তিনি সদর থানার অপহরন মামলা করেন। সেই মামলায় আদালতের নির্দেশে অধিকতর তদন্তচলাকালে, অপহরনে সংস্লিষ্টতা পাওয়া তিনজনকে রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে তাদের ব্যবহৃত একটি জিপ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পেরন করা হবে।
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে অপহরন মামলায়, তিনজন গ্রেফতার, জিপ জব্দ
-
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৮:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- ৬৮৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























