ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ছাত্রলীগ নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

নিহত ২৬ বছর বয়সি যুবকের নাম জাহিদ খান ঝলক। তিনি নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মধ্যপাড়া গ্রামের ছামিনুর রহমানের ছেলে ঝলক।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জাহিদ মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বাড়িতে ছিলেন। রাত ৯টার দিকে কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নেয়। বের হওয়ার পর পরই তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।

স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঝলককে মৃত ঘোষণা করেন।

ওসি জসিম উদ্দিন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামি গ্রেফতার অভিযান শুরু করেছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ছাত্রলীগ নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

আপডেট সময় ১১:২৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪