ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কুমিল্লায় ছাত্রদল নেতা অর্নব হত্যা: ৭ জন গ্রেপ্তার

কুমিল্লা শাসনগাছা মাইক্রোবাস স্ট্যান্ডে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ভিক্টোরিয়া কলেজ ছাত্র জামিল হাসান অর্ণব নিহতের ঘটনায় হত্যা মামলায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে সংঘর্ষের সময় ব্যবহৃত ২টি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন।

আজ রোববার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।

পুলিশ সুপার জানান, গোলাগুলিতে অর্ণব নিহত হবার ঘটনায় তার মা ঝরনা বেগম ২৫ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই কুমিল্লার ভারত সীমান্তবর্তী পাঁচথুবী এবং নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘর্ষের সময়ে মূল অস্ত্রধারী ফজলে রাব্বি, মোঃ সুমন, রাশেদ, কাউছার, খলিলুর রহমান, রিয়াজ ও সোলেমানকে গ্রেফতার করে।

পুলিশ সুপার আরো জানান, সংঘর্ষের ঘটনায় তিন শ্যুটারের মধ্যে দুইজনকে গ্রেফতার করলেও পালিয়ে বেড়াচ্ছে অপর শ্যুটার। তাকে ধরতেও অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কুমিল্লায় ছাত্রদল নেতা অর্নব হত্যা: ৭ জন গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪