কবি; তৌহিদুল ইসলাম কারা উপমহা পরিদর্শক
লোকে জানে কারাগার বন্দিশালা
নেই কোন হাসি সুখ আছে শুধু জ্বালা।
অন্ধকারে ঘেরা বুঝি এই কারাগার,
আশা ও ভাষা নেই-নেই কিছু আর
আসলে আছে সবি দেখো একবার।
দেখার মত মন ও চক্ষু আছে যার,
সততা শৃঙ্খলা আদর্শ আর ভাতৃত্ববোধ
শিক্ষার প্রথম সোপনে বন্দীরা আজ তৎপর সব
কারাগার নয় আর ভীতিকর জায়গা।
শাসনের নামে শোষণ এখন আর হয় না,
কারাগার আজ এক সংশোধনাগার।
সুশিক্ষায় নিবেদিত প্রাণ বন্দী হাজতি কয়েদি সবার,
নিয়মিত দেখতে আসে কত কত অফিসার
দেখে যায় কেমন আছে বন্দীরা, কি অসুবিধা আর
মা বাবার স্নেহছায়া পায়সংশোধনাগারের কাছে
এর চেয়ে বেশি কিছু আর কি বা চাইবার আছে।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 























