ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ব্রাহ্মণবাড়িয়া১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৭১ জন

সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছেন ৭১ জন। চাকরি পেতে অনলাইন আবেদন খরচ বাবদ জনপ্রতি খরচ হয়েছে ১২০ টাকা।

বুধবার (১৩ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস্ ড্রিল শেড নতুন চাকরি পাওয়াদের মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এতে ৬০ জন ছেলে ও ১১ জন মেয়ে নির্বাচিত হয়েছেন। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১৭৩৮ জন আবেদন করেন। আবেদন যাচাই-বাচাই করে ৭১ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ১২৩৮ জন প্রার্থী শারীরিক মাপ, সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। শারীরিক মাপ, সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৪৬৩ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। এর মধ্যে ৪৬১ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। মৌখিক (ভাইভা) পরীক্ষার জন্য ২৮৯ জন উত্তীর্ণ হন। মৌখিক পরীক্ষায় ২৮৯ অংশগ্রহণকারীর মধ্যে চূড়ান্তভাবে ৭১ জন (৬০ জন ছেলে ও ১১জন মেয়ে) মনোনীত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা টিআরসি-২০২৪ নিয়োগ বোর্ড।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, সততা ও নিরপেক্ষতার সাথে মূল্যায়নের ভিত্তিতে ৭১ জনকে নিয়োগ দেয়া হয়েছে। এখানে যোগ্যতা ও মেধাকে মূল্যায়ন করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়াটির প্রতি সাধারণ মানুষ আস্থা রেখেছিল। আমরাও সঠিক কাজটি করতে পেরেছি। ১২০ টাকা তাদের আবেদন খরচের বিনিময়ে এ চাকরি হয়েছে, এর বাহিরে আর কোন সুযোগ নাই। আজকে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশের নতুন সদস্য হলেন, তারা সবাই সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করবে- এই আহ্বান জানাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ব্রাহ্মণবাড়িয়া১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৭১ জন

আপডেট সময় ০২:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪