ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪৯ বগুড়ার সাব-রেজিস্ট্রার অনিমেষ পালের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে আর কত দিন লাগবে, জানালেন জ্বালানি মন্ত্রী গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসলাম শিবির করায় ববির এক চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর, অতঃপর চাকরিচ্যুত জুলাই দিবস পালন শেষে জাজিরা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন ১২ হাজার টাকার ঋণ, ১৩ লাখ টাকার মামলা; বালিয়াডাঙ্গীতে গ্রেপ্তার সুদ ব্যবসায়ী কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধ মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড পিএইচডি’র সুযোগ পেলেন বেরোবি শিক্ষার্থী ইমন 

অভিযানেও বন্ধ হচ্ছে না ফসলি জমিতে পুকুর খনন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছে না পুকুর খনন। দিনে অভিযান চলায় রাতের আঁধারে চলছে পুকুর খননের মহোৎসব। কৌশল পরিবর্তন করে রাতের আঁধারে আমবাগানসহ তিন ফসলি জমি নষ্ট করে চলছে ধ্বংসযজ্ঞ। এতে চরম ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় কৃষকরা।

জানা যায়, গত ২০ দিন আগে উপজেলার ফতেপুর ইউপির খোলসি গ্রামে তিন ফসলি ১৫ বিঘা জমিতে পুকুর খননের কাজ শুরু করেন ওই এলাকার মাহাফুজ নামের এক ভেঁকু সন্ত্রাসী। উপজেলা প্রশাসন পুকুর খননের বিষয়টি জানতে পেরে সেখানে দুই দফায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। কিন্তু অভিযানের পর মাহাফুজ গত এক সপ্তাহ থেকে রাতের আঁধারে পুকুর খনন কাজ রীতিমতো চালিয়ে যাচ্ছেন। পুকুর খননের টপ সয়েল মাটি আশরাফ চেয়ারম্যানের ইটভাটায় ট্রাক্টরযোগে বিক্রি করা হচ্ছে।

স্থানীয় কৃষক আলামিন জানান, পুকুর খনন বন্ধ না করা হলে বর্ষার সময় পাশের জমি পানিতে প্লাবিত হবে। ফসল উৎপাদন ব্যাহত হবে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান যুগান্তরকে বলেন, কৃষিজমি খনন করে পুকুর করা যাবে না। নাচোল ইউএনওকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে।

নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার বলেন, পুকুর খননকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪৯

অভিযানেও বন্ধ হচ্ছে না ফসলি জমিতে পুকুর খনন

আপডেট সময় ০২:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪