ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সময় টিভির সাংবাদিক পরিচয় দিতেন প্রাথমিকের গণ্ডি না পেরোনো নাজমুল!

রাজবাড়ীতে সময় টেলিভিশনের লোগো ব্যবহার করে ভূয়া পরিচয়পত্র বানিয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও প্রতারণার দায়ে মো. নাজমুল হাসান মিন্টু (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় রাজবাড়ী শহরের আনসার ক্যাম্প মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাজমুল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসূলপুর গ্রামের মোহাম্মদ আলী ভূঁইয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় সংবাদ সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, নাজমুল হাসান মিন্টু পঞ্চম শ্রেণিতে উঠে আর পড়ালেখা করেনি। সে সময় টেলিভিশনের লোগো ব্যবহার করে রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমানের নামে ভূয়া পরিচয়পত্র বানিয়ে এ পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, প্রতারণা ও চাকরি দেয়ার কথা বলে গ্রামের নারীদের কাছে থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের কয়েকজন নারীকে ভালো বেতনে পত্রিকা অফিসে চাকরি দেয়ার প্রলোভণ দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর বেবী বেগম নামে ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গত ৯ ফেব্রুয়ারি সে কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে বিহমিল্লাহ্ খাবার হোটেলে গিয়ে সময় টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ৩৫ প্যাকেট বিরিয়ানী হাতিয়ে নেয়। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি কালুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক ইউনুস।

এর আগে গত ১০ জানুয়ারি সে নিজেকে সময় টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান পরিচয় দিয়ে এক মাসের জন্য চার হাজার টাকা চুক্তিতে রাজবাড়ী শহরের খলিফাপট্টিতে হোটেল সমবায় আবাসিকে একটি রুম ভাড়া নেয়। হোটেলের ম্যানেজার রুমে ভাড়া চাইলে সে ঘুড়াতে থাকে। এভাবে ১৫ দিন সে ওই হোটেলে অবস্থান করে। ২৬ জানুয়ারি সকালে সে হোটেল থেকে বের হওয়ার সময় ম্যানেজার জগদীশ চন্দ্র দাস তার কাছে ভাড়ার টাকা চাইলে সে ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে সে ওই হোটেলে অবৈধ এবং ইসলাম বিরোধী কার্যকলাপ চলে বলে হুমকি দিয়ে ম্যানেজারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে সে পত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রচার করে আবাসিক হোটেলের ব্যবসায়ী মানসম্মান ক্ষুন্ন করবে বলে হুমকি দিয়ে চলে যায়। এরপর গত ১১ মার্চ দুপুরে সে আবারও ওই হোটেলে গিয়ে ম্যানেজারের কাছে তার আগের দাবিকৃত ৫০ হাজার টাকা চায়। ম্যানেজার টাকা দিতে অস্বীকার করলে সে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দাবীকৃত চাঁদার টাকা না দিলে ওই হোটেলের বিরুদ্ধে মিথ্যা নিউজ করে হোটেলের মানসম্মান ক্ষুন্ন করিবে বলে হুমকি দিয়ে চলে যায়।

এরপর হোটেলের ম্যানেজার নাজমুলের দেয়া ভিজিটিং কার্ড নিয়ে রাজবাড়ী প্রেসক্লাবে খোঁজ নিয়ে জানতে পারে, সে রাজবাড়ী প্রেসক্লাবের সদস্য নয় এবং সে সময় টেলিভিশনের সাংবাদিকও নয়। পরে ম্যানেজার বাদী হয়ে ১৩ মার্চ তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করলে পরের দিন ( ১৪ মার্চ) তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে সময় টেলিভিশনের ভুয়া পরিচয় পত্র ও ভিজিটিং কার্ডসহ অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়েছে।

সময় টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান বলেন, আমার নাম পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও প্রতারণা করার ঘটনা জানতে পেরে গত ১০ ফেব্রুয়ারি আমি রাজবাড়ী সদর থানায় জিডি করি। পরেজ ভুক্তভোগী হোটেল ম্যানেজার জগদীশ চন্দ্র প্রতারক নাজমুলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রতারক থেকে সকলকে সচেতন থাকার অনুরোধ জানান সাংবাদিক আশিকুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সময় টিভির সাংবাদিক পরিচয় দিতেন প্রাথমিকের গণ্ডি না পেরোনো নাজমুল!

আপডেট সময় ০৩:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪