শনিবার (৯ মার্চ) ভোররাতে কুমিল্লা মুন হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ১২ নং চরদুখিয়া ইউনিয়ন সচিব ইমাম হোসেন হাসান (৫৩)মৃত্যুবরন করেন।চাঁদপুর জেলা প্রশাসক জনাব কামরুল হাসান, ইউনিয়ন সচিব মোঃ ইমাম হাসান এর মৃত্যুতে ১০ মার্চ এক শোক বিবৃতিতে গবীর শোক ও দুঃখ প্রকাশসহ তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসম্ভস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।
এদিকে ইউনিয়ন সচিবের মৃত্যুর সংবাদশুনে মৃতদেহ বাড়িতে পৌছলে সাথে সাথে দুপুর ১ ঘটিকার সময় ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মৌলি মন্ডল মরহুমের বাড়িতে ছুটে যান,শোকসম্ভস্ত পরিবারের পাশে গিয়ে সান্তনা গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং ধৈর্য ধারন করার জন্য সাহস যোগান,যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বস্ত করেন।
এদিকে ইউপি সচিব মো. ইমাম হাসানের মৃৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি(বাপসা) চাঁদপুর জেলা শাখা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম শেখ, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ জাহান মাস্টার,১৫ নং উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউছারিল আলম কামরুল,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা,সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মীরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
মৃত্যুকালে তিনি স্ত্রী,১পুত্র ও ২ কন্যা ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন,ফরিদগঞ্জ পৌরসভাধীন দক্ষিন কাছিয়াড়া গ্রামের পশ্চিম পাঠান বাড়ির মসজিদ সংরগ্ন ঈদগাহ মাঠে আছর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা মাতার কবরের পাশে তার মরদেহ সমাহিত করা হয়েছে,
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 























