ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

বাড়িতে একা পেয়ে শিশুকে ধর্ষণ

ঝিনাইদহের কালীগঞ্জে বাড়িতে একা পেয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শামসুল মোল্লা (৫৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেন। গ্রেফতার শামসুল মোল্লা উপজেলার কোলাগ্রামের মৃত বদর উদ্দিন মোল্লার ছেলে।

৩নং কোলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে ঘটনা সত্য। শামসুল মোল্লা ও ভিকটিম শিশুটি প্রতিবেশী। বিষয়টি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে শিশুটির পরিবার। কিন্তু ধর্ষণের শিকার শিশুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে যায়। এর পর বিষয়টি এলাকায় জানাজানি হয়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিকচন্দ্র গাইন জানান, গত ৩ মার্চ বিকালে শামসুল মোল্লার বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ফুসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায়। এর পর তাকে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে এলাকায় ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। শনিবার রাতে ভিকটিম শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই শামসুল মোল্লাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

বাড়িতে একা পেয়ে শিশুকে ধর্ষণ

আপডেট সময় ০৩:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪