ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বাঙ্গালহালিয়াতে ডায়গনস্টিক সেন্টার সিলগালা,জরিমানা দশ হাজার।

রাঙামাটির জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও দশ হাজার টাকা জরিমানা দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, সিলগালা করা মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক জুয়েল দাশ নামের এক ব্যক্তি। সেন্টারে আসা চিকিৎসা প্রার্থীদের সঙ্গে নানা প্রতারণা করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে সিলগালা এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, প্রতিষ্ঠানটির লাইসেন্স ছিল না। এছাড়া মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া টেকনোলজিস্ট দিয়ে কাজ করানোর প্রমাণ পাওয়া গেছে। যে কারণে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়। অভিযানে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বাঙ্গালহালিয়াতে ডায়গনস্টিক সেন্টার সিলগালা,জরিমানা দশ হাজার।

আপডেট সময় ০৮:০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪