নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্য বিষয়টিকে ধারণ করে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নেজারত ডেপুটি কালেক্টর নাইমা জাহান সুমাইয়া,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখছানা ছন্দা,দৈনিক প্রথম আলো সাংবাদিক শাহ আলম সনি,প্রমুখ। সঞ্চালনা করেন সহকারী কমিশনার মো: শহিদুল ইসলাম।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় । এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা মহিলা অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপপরিচালক মাকসুরা জান্নাত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীরা সমাজ উন্নয়নে অনেক অবদান রেখে চলেছে। একটা সময় ছিল নারীর কোন ভোটাধিকার ছিল না। করোনা কালীন সময়ে নারীদের উদ্যোক্তায় বেশি অবদান রেখেছে। নারীরা কেউ কারোর প্রতিযোগিতা নয় একে অপরের সহযোগী।
এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়।
চুয়াডাঙ্গা প্রতিনিধি (কামরুজ্জামান চাঁদ): 























