ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মুরাদনগরে শিশু অপহরণ করে হত্যা: ৩জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

  • মিজানুর রহমান
  • আপডেট সময় ০৪:০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • ৭০২ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলায় শিশু আব্দুর রহমানকে (৪) অপহরণ করে হত্যার দায়ে তিন জনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আলোচিত এ মামলার সর্বোচ্চ রায়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভিকটিম আব্দুর রহমানের পরিবারসহ এলাকাবাসী।
বৃস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা দায়রা জজ জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইবুনাল ও বিশেষ দায়রা জজের বিচারক মরিয়ম-মুন-মুঞ্জুরী এ রায় প্রদান করেন।
ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলো, মুরাদনগর উপজেলার বোড়ারচর গ্রামের বাতেন বেপারীর ছেলে ময়নাল হোসেন(৩৩), একই গ্রামের আবু মুসার ছেলে নাজমুল হাসান (৩০) ও ছালামত খানের ছেলে শাহিন খান (২০)। এ মামলায় যাবজ্জীবন কারাদনন্ড প্রাপ্ত আসামি হলো, মজিবুর রহমানের ছেলে রবিউল হাসান (৩৪)।
মামলার বিবরণে জানাযায়, ২০২১ সালের ২১ ফেব্রæয়ারী রাতে মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের গাংগাটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে শিশু আব্দুর রহমানকে অপহরণ করে তার ফুপা নাজমুল হাছান ও তার সহযোগীরা। পরে শিশুটির ওমান প্রবাসী বাবা ফারুক মিয়ার কাছে মুক্তিপণ হিসেবে ৩০লাখ টাকা দাবি করা হয়।
পরে আব্দুর রহমানের বাবা অজ্ঞাতদের আসামি করে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করলে। মামলাটির তদন্তের দায়িত্ব পান মুরাদনগর থানার তৎকালীন এসআই হামিদুল ইসলাম। তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের ৩৮ দিন পর ঘটনায় জড়িত আসামি গ্রেফতারসহ শ্বাসরোধে হত্যার পর মাটিতে পুতে রাখা অবস্থায় শিশু আব্দুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু আব্দুর রহমানের মা শাহিনুর বেগম বলেন, ছেলেকে আর ফিরে পাবো না কিন্তু আদালতের এ রায়ে আমার ছেলের আত্মা শান্তি পাবে। আমরা চাই আদালতের এ রায় যেন দ্রæত কার্যকর করা হয়।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের বিজ্ঞ স্পেশাল পিপি এডভোকেট মোঃ মোবারক হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা আশা করছি মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রæত কার্যকর করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মুরাদনগরে শিশু অপহরণ করে হত্যা: ৩জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৪:০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪