ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

এক ম্যাচে ১০ লাল কার্ড দেখালেন বিশ্বকাপের আর্জেন্টাইন রেফারি

আর মাত্র ১২ দিন পরই কাতারে শুরু হবে ফুটবলের মহাযুদ্ধ। সেই বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব আছে আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেয়োর। এর আগেই লিওনেল মেসির দেশের এই রেফারি চলে এসেছেন আলোচনায়। এক ম্যাচে একটা দুটো নয়, লাল কার্ড দেখিয়েছেন দশটি!

ঘটনাটা ঘটেছে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। গতকাল আর্জেন্টাইন এই টুর্নামেন্টের এই ম্যাচে খেলতে নেমেছিল বোকা জুনিয়র্স এবং রেসিং ক্লাব। খেলার অতিরিক্ত সময়ে ঘটে ঘটনাটা।

শেষ মিনিটে রেসিংয়ের হয়ে গোল করেন কার্লোস আলকারাজ। কর্নার থেকে হেডে গোল করার পরেই দৌড়ে বোকা জুনিয়র্সের ডাগ আউটের সামনে গিয়ে তাদের উত্যক্ত করার মতো উদযাপন করতে থাকেন। এরপরই বেঞ্চে থাকা বোকার ফুটবলাররা তেড়ে আসেন তার দিকে।

তাকে ঘিরে ধরে ধাক্কা মারতে থাকেন তারা। কেউ কেউ আলকারাজের কান টেনে ধরেন। এক জন বল ছুড়ে মারেন মুখে। রেফারি এসে সবার আগে লাল কার্ড দেখান আলকারাজকে। সঙ্গে বোকার পাঁচ ফুটবলারকেও একে একে লাল কার্ড দেখান তিনি।

ম্যাচে লাল কার্ড অবশ্য এর আগেও দেখা গেছে। নির্ধারিত ৯০ মিনিটে বোকার সেবাস্তিয়ান ভিয়া এবং রেসিংয়ের জোহান কার্বোনেরো লাল কার্ড দেখেছিলেন। ফলে পুরো ম্যাচে সব মিলিয়ে ১০ ফুটবলার লাল কার্ড দেখেন। এর মধ্যে বোকার সাত জন এবং রেসিংয়ের তিন জন।

তেয়োর রেফারিং এর ক্যারিয়ার খুব বেশি বড় নয়। তবে এরই মধ্যে কার্ড দেখানোর ক্ষেত্রে বিশেষ ‘খ্যাতি’ অর্জন করে ফেলেছেন তিনি। এখন পর্যন্ত রেফারি জীবনে ১১৮ ম্যাচ পরিচালনা করে ৬১২টি হলুদ কার্ড এবং ৪৫টি লাল কার্ড দেখিয়েছেন তিনি। কাতার বিশ্বকাপেও এমন রূপে তাকে দেখা গেলে আর্জেন্টিনা বাদে বাকিদের জন্য তা বড় দুঃসংবাদ হয়েই আসবে!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

এক ম্যাচে ১০ লাল কার্ড দেখালেন বিশ্বকাপের আর্জেন্টাইন রেফারি

আপডেট সময় ১২:৩৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২