ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক ভাষণ দিবস করার দাবি

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক ভাষণ দিবস’ করার দাবি জানিয়ে বলেন, ৭ মার্চের ভাষণ আমাদের শক্তি ও প্রেরণার উৎস। এই ভাষণ বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। এই ভাষণে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের সঠিক দিক নির্দেশনা ছিল। এই ভাষণকে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত ও ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক ভাষণ দিবস’ হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করার জন্যে তিনি দাবি জানান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে আরো গবেষণা করা প্রয়োজন।
৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে ৬ মার্চ বিকেলে ঢাকার মতিঝিলস্থ ওয়াকফ স্টেট মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, ন্যাপ ভাসানীর সভাপতি স্বপন কুমার সাহা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেন চৌধুরী, বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি মুশফিকুর রহমান মিন্টু, শ্রমিক নেতা নাসির উদ্দিন, মাওলানা মাজহার হোসেন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক ভাষণ দিবস করার দাবি

আপডেট সময় ০৯:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪