ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি নওগাঁয় রাণীনগরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার-১ ভারতের কাছে হারের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতি দেখে নির্ধারণ হবে ওষুধের দাম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য পাঠিয়েছে এফবিআই মেঘনায় অবৈধ বালু উত্তোলন, কোস্টগার্ডের অভিযানে ৬ ড্রেজার-বলগেট জব্দ স্বর্ণসহ বিভিন্ন পণ্য পাচারে সহযোগিতার অভিযোগ ‘মঈনউদ্দীন লোটাস এর বিরুদ্ধে

রায়োর কাছে হেরে লিগের শীর্ষস্থান বার্সার হাতে তুলে দিল রিয়াল

রায়ো ভায়েকানোর মাঠে মৌসুমের প্রথম হারের বিস্বাদ পেল রিয়াল মাদ্রিদ। ৩-২ ব্যবধানের এই হারের ফলে লিগের শীর্ষেও ফেরা হলো না লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের। এক দিন আগে আলমেরিয়াকে হারানো বার্সেলোনা রয়ে গেল লিগের চূড়ায়।

প্রতিপক্ষের মাঠে রিয়াল খেলতে নেমেছিল কারিম বেনজেমা আর টনি ক্রুসকে ছাড়া। বেনজেমা এখনো চোট থেকে সেরে ওঠেননি, আর ক্রুস খেলতে পারেননি নিষেধাজ্ঞার কারণে।

এর মিনিট চারেক পর যখন কর্নার থেকে এডার মিলিতাও করলেন গোল,  তখন মনে করা হচ্ছিল ম্যাচটা বুঝি বেরই করে ফেলেছে দলটি। তবে বিরতির আগেই সে ভাবনায় ব্যত্যয় ঘটায় স্বাগতিকরা। ৪৪ মিনিটে আলভারো গার্সিয়ার গোলে সমতায় ফেরে রায়ো।

বিরতির আগে রায়োর কাছে কোণঠাসা রিয়াল বিরতির পরেও বদলে যায়নি। ৬৪ মিনিটে হজম করে বসে গোল। বক্সে থাকা দানি কারভাহালের হাতে বল লাগে, ভিএআর দেখে এসে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

রিয়াল পিছিয়ে পড়েও তেমন সুযোগ তৈরি করতে পারেনি। বরং ম্যাচের অন্তিম সময়ে গোলের সুযোগ বানিয়েছিল স্বাগতিকরাই। শেষ মুহূর্তে দূর পাল্লার ফ্রি কিকটা কোনোক্রমে ঠেকিয়ে রিয়ালকে রক্ষা করেন কোর্তোয়া। যার ফলে রায়োকে সন্তুষ্ট থাকতে হয় ৩-২ গোলের জয় নিয়েই। মৌসুমের প্রথম হারের কবলে পড়ে রিয়াল।

এই হারের ফলে রিয়াল শীর্ষে ফিরতে ব্যর্থ হয়েছে। ১৩ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ৩২ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সা সমান ম্যাচে জিতেছে ৩৪ পয়েন্ট। বিশ্বকাপের আগে আরও একটি লিগ ম্যাচ খেলতে হবে দল দুটিকে। আগামী ১১ নভেম্বর কাদিজের বিপক্ষে বিশ্বকাপ বিরতির আগে শেষ ম্যাচটা খেলবে রিয়াল, আজ রাতে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী

রায়োর কাছে হেরে লিগের শীর্ষস্থান বার্সার হাতে তুলে দিল রিয়াল

আপডেট সময় ১২:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২