ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

রাজধানীতে দুইটি বাণিজ্যিক ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

রাজধানীর গুলশাপ-২ এর দুটি বাণিজ্যিক ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মার্চ) দুপুর ১টায় ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এ ঘোষণা দেন। অগ্নি প্রতিরোধ ব্যবস্থা না থাকায় এ ঘোষণা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জুলকার নায়নের সাথে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকিপূর্ণ গুলশান-২ এর ৪৬ নম্বর রোডের ৩৩ এবং ৩৪ নম্বর ভবনে সর্তকতামূলক ব্যানার ঝুলিয়ে দেয়।

এর আগে, বেলা ১২টায় গুলশান-২ এর ৪৬ নম্বর রোডের ৩৩ নম্বর হোল্ডিংয়ের এই ভবনে থাকা কাচ্চি ভাই রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়। আটতলা ভবনটিতে রেস্তোরাঁ ব্যবসার অনুমোদন না থাকার পরও অগ্নিনিরাপত্তাহীন আটটি রেস্তোরাঁ চলছিল। যার খেসারত হিসেবে অগ্নিকাণ্ডে এত মানুষের অকালমৃত্যু হলো।

এ ঘটনার পরে থেকে রাজধানীর বিভিন্ন ভবন ও রেস্টুরেন্টে অভিযানে নামে বিভিন্ন সংস্থা। অগ্নিনিরাপত্তা ব্যবস্থাসহ অপরিকল্পিতভাবে সিলিন্ডার ব্যবহারের বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

রাজধানীতে দুইটি বাণিজ্যিক ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

আপডেট সময় ০৫:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪