ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

জীবিত অবস্থায় কখনো প্যান্ট পরেননি, ধানক্ষেতে মিলল প্যান্ট পরা লাশ

জয়পুরহাটের কালাইয়ে মাঠের মধ্যে ধানের বীজতলা থেকে আব্দুর রহমান (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের গোহাড়া মাঠে ধানের বীজতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আব্দুর রহমান উপজেলার নান্দাইলদীঘি দক্ষিণপাড়ার মৃত মতলেব হোসেনের ছেলে।

স্থানীয়নরা জানান, সকালে কৃষকরা গোহাড়া মাঠে কাজ করতে গিয়ে ধানের বীজতলায় মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের ছেলে রনি জানান, তার বাবা গতকাল মঙ্গলবার সারাদিন বাড়িতে ছিলেন। কিন্তু রাতে কখন যে তার বাবা বাইরে বের হয়েছে বাড়ির কেউ বলতে পারেন না। সকালে লোকজনের মুখে শুনে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ধানের বীজতলায় মরদেহ তার বাবার।

তিনি বলেন, আমার বাবাকে আমি কোনো দিন প্যান্ট পরতে দেখিনি। সবসময় লুঙ্গি পরতেন। আজকে দেখছি প্যান্ট পরা অবস্থায় তার লাশ পড়ে আছে। আমরা গরিব মানুষ। আমাদের কোনো শত্রু নেই।

কালাই থানার ওসি ওয়াসিম আল বারি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ জয়পুরহাট জেলা সদরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

জীবিত অবস্থায় কখনো প্যান্ট পরেননি, ধানক্ষেতে মিলল প্যান্ট পরা লাশ

আপডেট সময় ০২:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪