ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

নিবন্ধন ছাড়া গণমাধ্যম থাকতে পারবে না: নিজামুল হক

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন- নিবন্ধন নেই এমন গণমাধ্যম থাকতে পারবে না। নিবন্ধিত গণমাধ্যমের জবাবদিহিতা থাকে। অনিবন্ধিত গণমাধ্যমে কোনো সরকারি বা বেসরকারি দফতরের কর্মকর্তাদের কোনো বক্তব্যও দেওয়া ঠিক হবে না। প্রকৃত সাংবাদিকদের তালিকা বা ডাটাবেজ তৈরিতে কাজ চলছে। এটা করা গেলেই অপসাংবাদিকতা বা হুলুদ সাংবাদিকতা রোধ করা সম্ভব হবে।

মঙ্গলবার ভোলা সার্কিট হাউসে অনুষ্ঠিত গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা রোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে যে উদ্দেশ্যে প্রেস কাউন্সিল সৃষ্টি করেন তার ইতিহাস তুলে ধরেন।

প্রেস কাউন্সিল এখন সময় উপযোগী কার্যক্রম হাতে নিয়েছে বলে জানান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। তিনি বলেন, কোন গণমাধ্যমে সাংবাদিকদের তালিকা রাখা হয় না। ফলে কে সাংবাদিক আর কে সাংবাদিক নন, তা যাচাই করা সম্ভব হয় না। এজন্য গণমাধ্যমকে তার প্রতিনিধির তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। এখন পর্যন্ত কেবল দৈনিক যুগান্তর তার প্রতিনিধিদের তালিকা জমা দিয়েছে।

তিনি বলেন, নিয়োগপ্রাপ্ত সাংবাদিক তিনি হবেন যিনি নিয়মিত পেশায় থাকবেন। বেতনভুক্ত হবেন। পত্রিকার বিজ্ঞাপনের কমিশন কোনো সাংবাদিকের বেতন নয়। এটিও মনে রাখতে হবে। সাংবাদিকের শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম স্নাতক পাশ।

ওই কর্মশালায় অপসাংবাদিকতা রোধে নানা তথ্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান। সাংবাদিকদের মধ্যে বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাব তুলে ধরেন দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ অপু, সাংবাদিক নজরুল হক অনু, প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক হোসাইন সাদী, একুশে টিভি প্রতিনিধি মেজবাহউদ্দিন শিপু, চ্যানেল-২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু।

পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক মো. মনিরুল ইসলাম, পবিত্র গীতা পাঠ করেন নাগরিক টিভি প্রতিনিধি মলয় চন্দ্র দে। অনুষ্ঠানের শুরুতে ভোলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সংগঠনের সহ-সভাপতি কামাল উদ্দিন সুলতান ও সম্পাদক অমিতাভ অপু ফুল দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

নিবন্ধন ছাড়া গণমাধ্যম থাকতে পারবে না: নিজামুল হক

আপডেট সময় ০১:০০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪