ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

রাজবাড়ীতে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজবাড়ীর পাংশায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সৌরভ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে পাংশা উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।

সৌরভ পাংশা পৌর শহরের সত‍্যজিৎপুর এলাকার আফজালের ছেলে। সে পাংশা সরকারি জজ পাইলট উচ্চ বিদ‍্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাতে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. মহিদুল ইসলাম বলেন, ‘দুপুরে সৌরভসহ কয়েকজন উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। এক পাড় থেকে অন‍্য পাড়ে সাঁতার কেটে যাওয়ার সময় মাঝ পুকুরে গিয়ে ডুবে যায় সৌরভ। এ সময় স্থানীয়রাসহ পুকুরে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।’

মো. মহিদুল ইসলাম আরও বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও ফরিদপুর থেকে ডুবরি দল না পৌঁছানোয় উদ্ধার কার্যক্রম চালাতে পারেনি। তবে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম অব‍্যহত রেখেছিল। পরে বিকেল ৩টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

রাজবাড়ীতে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৫:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪