ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পটুয়াখালী গলাচিপায় শিক্ষকের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ

পটুয়াখালীর গলাচিপায় সুহরি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের উপর অপর শিক্ষকের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে একই বিদ্যালয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

৩ মার্চ (রবিবার) সকালে বিদ্যালয়ের সামনের মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে স্কুলের সকল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সহ শতাধিক মানুষ। উপস্থিতিদের ব্যানার ও প্লেকার্ড ঝুলিয়ে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়।

জানা যায়, গত ২৯শে ফেব্রুয়ারি সকালে সুহরি মাধ্যমিক বিদ্যালয়ের গনিতের সহকারী শিক্ষক শিপন চন্দ্র রায়ের উপর অতর্কিত হামলা চালায় একই স্কুলের শিক্ষক সবুজ খান ও তার সঙ্গে থাকা সন্ত্রাসীর। এতে ওই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর পরই শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে বাড়ি চলে যায়। ভুক্তভোগী শিক্ষক ও তার সহকর্মীরা এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় নিজস্ব লোক দিয়ে স্কুলের পরিচালনা পর্ষদ কমিটি গঠন করে। এ কারণে দিন দিন ওই স্কুলের শিক্ষার মান হ্রাস পাচ্ছে। শিক্ষার মান উন্নয়নের জন্য সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনায় বসলে শিক্ষক প্রতিনিধি সবুজ খান প্রতিনিয়ত অপর সকল শিক্ষকের সঙ্গে অসদাচরণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক শিপন চন্দ্র রায় এর উপর সন্ত্রাসী হামলার কারণে আমরা লজ্জিত। স্কুলের সম্মান ক্ষুন্ন হয়েছে। শিক্ষক সবুজ খানকে অপসারণ করে তাকে শাস্তির আওতায় আনা হোক। এই স্কুলের পকেট কমিটির কারণেই যত অনিয়ম। অবিলম্বে পকেট কমিটি বাদ দিয়ে বৈধ কমিটি করলেই সকল সমস্যার সমাধান হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পটুয়াখালী গলাচিপায় শিক্ষকের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ০৭:২৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪