ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

দুই প্রজন্মকে সঙ্গে নিয়ে সুন্দর নগরী গড়তে চাই- ডা. তাহসীন বাহার

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. তাহসীন বাহার সূচনার পক্ষে মহানগর আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্র্মীরা একাট্টা হয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরাও ডা. সূচনার পক্ষে প্রচারনা চালাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা ১৩ দফা প্রতিশ্রুতির লিফলেট হাতে নিয়ে।

এদিকে শনিবার (২ মার্চ) সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড ও ১২নং ওয়ার্ড এর বিভিন্ন স্থানে গণ সংযোগ করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের একক মেয়র পদপ্রার্থী ডা: তাহসিন বাহার সূচনা। উক্ত গণসংযোগে আরো উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী রেজাউল করিম ভুলু, সাবেক কাউন্সিলর ইমরান বাচ্চু, কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর যুবলীগের সদস্য রোকন উদ্দিন,আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব মীর লিটনসহ কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৫নং ও ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যা ৬ টায় মহানগর আওয়ামীলীগের একক মেয়র প্রার্থী ডা: তাহসিন বাহার সূচনা ১৫ নং ওয়ার্ডের কাশারিপট্রি বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠ ও রাতে ১৮নং ওয়ার্ডের নূরপুর দক্ষিন পাড়া কেরানী বাড়ী সংলগ্ন মাঠে আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন।

এসময় ডা. তাহসীন বাহার সূচনা বলেন, আমার সাথে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শক্তিশালী রাজনৈতিক ইউনিট রয়েছে। আমার সাথে চাচারা রয়েছে ,ভাইয়েরাও রয়েছে। বোনদের পাশাপাশি চাচী-ফুফিরাও রয়েছেন। দুই প্রজন্মকে সঙ্গে নিয়ে কুমিল্লা নগরীর উন্নয়ন করতে চাই। তাই তরুনদের ভোট হউক মুক্তিযুদ্ধের পক্ষে, উন্নয়নের পক্ষে ও দূর্ণীতির বিরুদ্ধে, অপরাজনীতির বিরুদ্ধে। শিক্ষিত ড্রাইভার ডা. তাহসিন বাহার সূচনা এবার উন্নয়নে বাস নিয়ে এসেছে। উন্নয়নের গাড়িতে দুই প্রজন্ম মুরুব্বী আর তরুণদের নিয়ে একসাথে চলতে পারে। আমি নগরপিতা বা নগর মাতা হয়ে নয়,নগরকন্যা হয়ে এ শহরটার উন্নয়ন করতে চাই

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

দুই প্রজন্মকে সঙ্গে নিয়ে সুন্দর নগরী গড়তে চাই- ডা. তাহসীন বাহার

আপডেট সময় ১২:২০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪