উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বিশিষ্ট পরিবেশবিদ ও সংগঠন, জাতীয়ভাবে কৃষিতে অবদান রাখায় বঙ্গবন্ধু স্বর্ণপদকপ্রাপ্ত অধ্যাপক আব্দুল মতিন সৈকত।
তিনি বলেন:শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদন্ডবিহীন মানুষ যেমন মেরুদণ্ড বিহীন চলতে পারে না ঠিক তেমনভাবে শিক্ষা ব্যাতীত কোন মানুষই সমাজে চলতে পারে না।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার। তিনি বলেন একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষক, ছাত্র,অভিভাবক তিন ত্রয়ির সমন্বয়ে ভালো ফলাফল করা সম্ভব। তিন স্তরের যেকোন একটিতে যদি ঘাটতি থাকে তাহলে ভালো ফলাফল করা সম্ভব না।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ সাইতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব,মোঃ ওমর ফারুক।
উনি বলেন অভিভাবকদের সচেতনা ব্যাতীত ভালো ফলাফল করা সম্ভব না।এই জন্যে সকল অভিভাবক তাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন এবং দায়িত্বশীল আচরণ করতে হবে।।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃহাজেরা খাতুন সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন নর্থ আমেরিকার ‘নির্বাহী পরিচালকঃ মোঃ শরীফ হোসাইন।
তিনি বলেন,সকল কল্যাণমুখী কাজে প্রতিযোগিতা থাকতে হবে।শিক্ষা অর্জনের জন্য শিক্ষা গ্রহণ করা দরকার।তিনি আরও বলেন শিক্ষা গ্রহণ করে যদি একজন মানুষ নৈতিকতা শিক্ষা অর্জনে ব্যার্থ হলে সে শিক্ষিত ব্যাক্তি সমাজের কোন উপকারে আসে না বরং সে সমাজ জন্য ভয়ংকর হয়ে উঠা তাই আপনি আপনার সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বদা চেষ্টা করবেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া।
সংবাদ শিরোনাম ::
ব্রাইট ফিউচার ন্যাশনাল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠিত,
-
রিপোর্ট সাবের আব্দুল্লাহ - আপডেট সময় ১০:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- ৭২৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























