ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কাচ্চি ভাই রেস্টুরেন্ট অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম

ঢাকার বেইলি রোড এলাকার কাচ্চি ভাই রেস্টুরেন্ট অগ্নিকাণ্ডে নিহত নয়ন ও জুনাইদ এর বাড়িতে চলছে শোকের মাতম। সন্তানকে হাঁরিয়ে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন স্বজনরা।
নিহত নয়নের বাড়ি ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামে। তিনি দিনমজুর সিরাজ উদ্দিনের ছেলে এবং দুর্ঘটনা কবলিত কাচ্চি ভাই বিরানীতে হোটেল বয় হিসেবে চাকুরী করতেন তিনি।
অন্যদিকে জুনাইদ শহরের পৌর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মাইনুল হক হারুন এর ছেলে। তিনি ঢাকার একটি ‘ল’ কলেজের শিক্ষার্থী ছিলেন।

নিহত নয়নের পরিবার জানান, ৫ দিন আগে বাড়ি থেকে কাজের সন্ধানে ঢাকা গিয়েছিলেন তিনি। ৩ দিন আগে চাকুরিও পেয়েছেন সেই রেস্টুরেন্টে। তবে ভাগ্যের নির্মমতা তাকে প্রাণ হারাতে হয়েছে।

নয়নের মা নাজমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, ছেলে ফোনে জানিয়েছে ঈদের ছুটিতে বাড়িতে আসবে। কিন্তু তার তো আর ফেরা হলোনা।

নয়নের পরিবারটি খুবই দরিদ্র। কাজের টানে ঢাকা গিয়ে প্রাণ হারাতে হলো। ৯ম শ্রেনী পর্যন্ত পড়ালেখা করে অভাবের কারনে আর পড়া হয়নি। বাধ্য হয়েই ঢাকায় গিয়ে কাজ শুরু করে।

অন্যদিকে একই অগ্নিকান্ডে ভোলার আরো দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা হলেন দোলা ও মাহী। তাদের বাড়ি দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গুপ্তগঞ্জ বাজারে। তাঁরা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কাচ্চি ভাই রেস্টুরেন্ট অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম

আপডেট সময় ১১:৫৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪