ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

লেভেল প্লেয়িং ফিল্ড বুঝা যাবে ৯ মার্চ বিকেল ৪ টার পরে- মেয়র প্রার্থী কায়সার

কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনের ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড বুঝা যাবে ৯ মার্চ বিকেল ৪ টার পরে। এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই। কারণ স্থানীয় সংসদ সদস্য ফুল নেই নেয়ার নাম করে তার কন্যা ও বাস প্রতীকের প্রার্থীর জন্য ভোট চাইছেন। যার প্রমাণ স্থানীয় পত্রিকা গুলো। সুতরাং আমি এখনও লেভেল প্লেয়িং ফিল্ড দেখিনা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এই প্রার্থী।

এদিন সকালে তিনি নগরীর ২১ নম্বর ওয়ার্ডের শাকতলা, উনাইসার, জাঙ্গালিয়া, ইয়াছিন মার্কেট, নোয়াগাও মোড় এলাকায় গণসংযোগ শেষ করেন। পরে কুমিল্লা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এসে ইসি আনিছুর রহমানের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হন। মতবিনিময় সভায় তিনি ইসির উদ্দ্যেশ্যে বলেন, গত নির্বাচন গুলো বিএনপি বর্জন করেছে। তাই ভোটার ছিল না। সারাদেশের ন্যায় কুমিল্লাতেও ৮০ শতাংশ মানুষ বিএনপি গড়নার। তারা আগে নির্বাচনে না গেলেও এবার যাবে। কারণ তারা ঘোড়া প্রতীককে সমর্থন দিয়ে মাঠে আছে। যদি এবার নির্বাচনে পেশীশক্তির প্রয়োগ হয়, নির্বাচনে যদি কেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেয়া হয়, যদি নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট না আয়োজন করতে পারে তাহলে জনগণের আস্থা হারাবেন।

এই প্রার্থীর অভিযোগের পর স্থানীয় সংসদ সদস্যের প্রচারণার বিষয়ে ইসি আনিছুর বলেন, এখন ৭-৮ দিন যদি শুভেচ্ছা না গ্রহণ করেন তেমন ক্ষতি হবে না। এখন কোন জনপ্রতিনিধির এসব মতবিনিময়, ক্রেস্ট, ফুল নেয়ার প্রয়োজন নেই। এছাড়া মোটা কাপড় দিয়ে কক্ষ তৈরি, সিসিটিভি স্থাপন, ফল প্রকাশের পর এজেন্টদের সাক্ষর নেয়া, অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সকল বিষয়ে তিনি প্রার্থীদের আশ্বাস দেন।

সভা শেষে এই প্রার্থী ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করতে যান। সেখানে স্থানীয় বিএনপি নেতারা তার প্রচারণার বহরে যুক্ত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

লেভেল প্লেয়িং ফিল্ড বুঝা যাবে ৯ মার্চ বিকেল ৪ টার পরে- মেয়র প্রার্থী কায়সার

আপডেট সময় ০৬:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪