ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে জমি জবরদখল ও গাছ কাটার প্রতিবাদে আদিবাসীদের মানববন্ধন

আদিবাসীদের জমি জবরদখল ও গাছ কাটার প্রতিবাদে চাঁপাইনববাগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে কোল আদিবাসী জনগোষ্ঠী। মানববন্ধন শেষে গ্রামবাসীর পক্ষে শ্রী নরেশ কোল জেলা প্রশাসক একে এম গালিভ খাঁনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বৈলঠা গ্রামের কোল আদিবাসীবৃন্দের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বৈলঠা গ্রামের কোল আদিবাসীদের জমি থেকে মৃত সলিমুদ্দিনের ছেলে মো. বুলবুল, সফিকুল ইসলাম, মো. মশি, সাইফুল ইসলাম ও মৃত ইয়াসিন মাস্টারের ছেলে মো. শহিদ প্রভাষকের নেতৃত্বে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন মিলে ৫ থেকে ৬ টি আম গাছ এবং ১০ থেকে ১২টি মেহগুনি গাছ কাটে। পরবর্তীতে আদিবাসীদের বাঁধার সম্মুখীনে কাটা গাছগুলো জমিতে রেখেই চলে আসে তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নারায়ন কোল, লক্ষন কোল মাস্টার, নিমল কোল মাস্টার, বীরেন কোল, শ্রীভ লাল কোল ও রাভ্রণ কোলসহ আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক মানুষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

চাঁপাইনবাবগঞ্জে জমি জবরদখল ও গাছ কাটার প্রতিবাদে আদিবাসীদের মানববন্ধন

আপডেট সময় ০৩:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪