ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

চকবাজারের যানজটে আটকে থাকতে হবে না নগরবাসীকে : মেয়র প্রার্থী কায়সার

কুমিল্লা নগরীর চকবাজার এলাকাতে প্রবেশ করে যানজটের কবলে পড়ে সিটি উপনির্বাচনের ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের প্রচারের বহর। পরে সেখানেই নেমে শুরু করেন প্রচারণা। এসময় চকবাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের দোকানে গিয়ে গিয়ে ভোট চান এই প্রার্থী। বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রচারণায় বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, চকবাজারে এখন মানুষ না পারতে আসে। অব্যবস্থাপনার কারণে দীর্ঘ যানজট লেগে থাকে। ঘণ্টার পর ঘণ্টা স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে রোগীবাহী এম্বুলেন্স পর্যন্ত আটকে যায়। ভয়াবহ অবস্থা দেখলাম। মেগা প্রকল্পের নামে হাতিরঝিলের যেই কপি পেস্টের প্রকল্প দিয়েছে তা কোন কাজে এসেছে তা কুমিল্লার মানুষ দেখছে। প্রকল্পের নাম করে হাঁট বাজার বসিয়ে লুটে পুটে খেয়েছে। তারা আবার জনগণের কাছে ভোট চাইতে আসে। ইনশাআল্লাহ কুমিল্লার মানুষ যেভাবে ঘর থেকে বেরিয়ে আসছে আমার ডাকে এবার কুমিল্লার মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তন করবে। খুব শিগগিরই এই চকবাজারসহ কুমিল্লার শহরের যানজটের লাঘবে ব্যবস্থা নেয়া হবে। এবং সেটা হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। এদিন সকালে চকবাজার থেকে প্রচারণা শুরু করেন এই প্রার্থী পরে পাশের, শুভপুর, চাঁদপুর, জামতলা, গর্জন খোলা, চকবাজার দীঘির পাড়সহ ৬ নম্বর ওয়ার্ডের অনেক এলাকায় গণসংযোগ করেন। এই প্রার্থী আরও বলেন, মামা-ভাগিনা মিলে কুমিল্লার মেঘাপ্রকল্প খেয়েছে। এই শহরে পরিমাপ মতো একটা ড্রেন নাই। তাহলে পানি সরবে কিভাবে? বার বার মানুষকে ধোকা দেয়া যায় না। এসব মেগা প্রকল্পের নাম করে ৬০/৪০ এর ভাগ বসে এটা কুমিল্লার মানুষ শুনে গেছে। সিটি কর্পোরেশনকে কেনাবেচার হাঁট আর হতে দেয়া হবে না। একজনতো আগেই বলে দিয়েছে কাজ কিভাবে ভাগ করবেন। কে কতভাগ পাবেন! যারা নির্বাচনের আগেই ভাগ করে তারা নির্বাচিত হলে কি করবে তা সবাই বুঝে। মানুষকে আর ভূয়া বুঝ দেয়া যাবে না। এসময় স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিকেলে এই প্রার্থী নগরীর বিভিন্ন এলাকায় এই প্রার্থী গণসংযোগ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

চকবাজারের যানজটে আটকে থাকতে হবে না নগরবাসীকে : মেয়র প্রার্থী কায়সার

আপডেট সময় ০৫:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪