ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সিলেটে উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী,

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে উদ্ধার হওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর নয়াগাঙ্গের পাড়ে নিরাপদ স্থানে শেলটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়।

সিলেট সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল খায়রুন নাহারের নেতৃত্বে মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে কাজ করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আল আমিনসহ একদল সেনা সদস্য। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান সুমন, এসআই এনামুল হাসান, এসআই পিন্টু সরকারসহ পুলিশের একটি দল।

গত ২৩ ফেব্রুয়ারি উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়া গাঙ্গের পাড় এলাকায় রাত ৯টার দিকে স্থানীয় ইয়াকুব আলী নদী পারাপারের সময় হঠাৎ লোহার একটি টুকরো লক্ষ্য করেন। তার পায়ের নিচে টুকরোটি পড়লে নদী থেকে তুলে পাড়ে নিয়ে আসেন। পানি দিয়ে ধোয়ার পর দেখা যায় এটি একটি মর্টার শেল। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে শেলটি হেফাজতে নেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সিলেটে উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী,

আপডেট সময় ০১:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪