কুমিল্লা সিটি কর্পোরেশন উপ নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মানবিক নেত্রী ডা. তাহসিন বাহার সূচনার বলেন, আমার মেধা এবং শিক্ষাকে কাজে লাগিয়ে কুমিল্লার উন্নয়নে কাজ করতে চাই। তরুণদের জন্য আমার বার্তা হচ্ছে তরুনদের প্রথম ভোটটা অবশ্যই যেন উন্নয়নের পক্ষে বাস মার্কায় হয়। যেখানে যাচ্ছি নারী ভোটাররা অভূতপূর্ব সাড়া পাচ্ছেন উল্লেখ করে ডা. তাহসিন বাহার বলেন, আমি একজন চিকিৎসক। আমি নির্বাচিত হলে নারীদের স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিব। নারীদের কথা শুনার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করব।
ডা. সূচনা আরও বলেন, কুমিল্লার উন্নয়নের নতুন অধ্যায় সূচনা করতে চাই। কুমিল্লার উন্নয়ন অগ্রযাত্রায় বিগত সময়ে আমার বাবার পাশে থেকে কুমিল্লা মানুষের জন্য কাজ করেছি। এছাড়া সামাজিক সংগঠনের মাধ্যমেও আমার সারা কুমিল্লায় বিচরণ রয়েছে। বিগত সিটি নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি কাজ করেছি। কুমিল্লা মানুষের সমস্যাগুলি আমার জানা আছে। নির্বাচিত হলে একটা পরিকল্পিক সুন্দর নগরী গড়ে তুলব। অবশ্যই সততা ও নিষ্ঠার সাথে কাজ করব।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর ৪ নং ও ৫ নং ওয়ার্ড গণসংযোগ ও উঠান বৈঠক বক্তব্য এসব কথা বলেন ডা তাহসিন বাহার সূচনা।
কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের একক প্রার্থী কুমিল্লা সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডে ও ৫নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন। মঙ্গলবার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাপ্তানবাজার ও ৫নং ওয়ার্ড মোগলটুলির বিভিন্ন স্থানে গণ সংযোগ করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ডা: তাহসিন বাহার সূচনা।এ সময় সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের একক প্রার্থী ডাঃ তাহসিন বাহার সূচনা বাস মার্কায় ভোট চেয়ে সকলের নিকট দোয়া চান।
সন্ধ্যা ৬ টায় ডা তাহসিন বাহার সূচনা নগরীর ৫ নং ওয়ার্ডের কাপ্তানবাজার বেপারী পুকুর পাড় ও রাতে নগরীর ৪ নং ওয়ার্ডের মোগলটুলি কুমিল্লা হাইস্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠক বক্তব্য রাখেন। এসময় মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা 























