“স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার” স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন,অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,পৌর মেয়র মোখলেসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুনসহ অনান্যরা।
অনুষ্ঠানে মাদক ও বাল্যবিয়েকে না বলার শপথ নেন জনপ্রতিনিধি ও সরকারি বেসরকারি কর্মকর্তারা।
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 























