ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কুমুদিনী হাসপাতালে পলিয়েটিভ কেয়ার সেন্টার উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি ২০২৪ রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় কুমুদিনী হাসপাতালে পলিয়েটিভ কেয়ার সেন্টারে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামান্ত লাল সেন।
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার রাজীপ্রসাদ সাহার আমন্ত্রণে এসে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন, রোগীদের সাথে অত্যন্ত আন্তরিক ভাবে সহজ-সরল ভাষায় কথা বলেন, চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তাকে মুগ্ধ করে। পরে তিনি নার্সিং স্কুলে গিয়ে অভিবাদন গ্রহণ করেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, অফিসার ইনচার্জ রেজাউল করিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দানবীর রদাপ্রসাদ সাহার স্বপ্ন ছিল মানুষের সেবা করা, সুবিধাবঞ্চিত মানুষের পাশে নিজের সর্বস্ব নিয়ে দাঁড়ানো। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বলে তার মাঝে কোন বিভাজন ছিল না। যে কারণে তিনি প্রতিষ্ঠা করে গেছেন কুমুদিনী হাসপাতাল সহ নানা সেবামূলক প্রতিষ্ঠান।

স্মৃতিচারণ করতে গিয়ে শ্রীমতি সাহা বলেন, নতুন বউ হয়ে আসার পরে রেওয়াজ অনুযায়ী আমি প্রথমে হাসপাতালে আসি, এখানে একজন অসুস্থ রোগীর মাথায় জল ঢালি। এই জল ঢালার মধ্য দিয়েই আমার মানুষের সেবা করার কাজটি শুরু হলো যা আজ অবধি চালু আছে। মানুষের সেবার মাঝেই আমি আমার জীবন স্বর্গ করতে চাই।

উনাকে বাড়ি নিয়ে যান, যা কিছু খেতে চায় খাওয়ান, উনি আর বাঁচবেন না -কোন অসুস্থ ব্যক্তিকে উদ্দেশ্য করে এমন কথার চাইতে অশ্লীল, হৃদয়বিদারক, মর্মান্তিক,অমানবিক, অসত্য বাক্য আর হতে পারে না। এমন কথা যাতে কাউকে বলতে না হয় সেজন্য উদ্বোধন করা হলো পোলিওটিভ কেয়ার সেন্টার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে দানবীর রনদা প্রসাদ সাহার অবদানের কথা আমরা কেউ অস্বীকার করতে পারিনা। কুমুদিনী হাসপাতালের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা আমি গ্রহণ করব।
পরে তিনি আউট ডোর, কুমুদিনী মহিলা মেডিকেল কলেজ,মহিলা ডেন্টাল কলেজ, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, মহিলা মেডিকেল কলেজ হোস্টেল ব্লক পরিদর্শন করেন। এরপর তিনি যান ভারতেশ্বরী হোমস পরিদর্শন করতে। সেখানে তিনি ভারতেশ্বরী হোমসের মেয়েদের মনোরম কুচ কাওয়াজ প্রত্যক্ষ করেন।
তার আমন্ত্রণে কুমুদিনী হাসপাতাল পরিদর্শন করতে আসায় এমডি রাজিব প্রসাদ সাহা মাননীয় স্বাস্থ্য মন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।সে সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মির্জাপুর উপজেলা শাখার সকল সাংবাদিক বৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কুমুদিনী হাসপাতালে পলিয়েটিভ কেয়ার সেন্টার উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪