কুমিল্লা সিটি করপোরেশন উপ নির্বাচনে মহানগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা তাহসিন বাহার সূচনা
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কালিয়াজুড়ি ও ২নং ওয়ার্ড ছোটরা এলাকায় ব্যাপক গণসংযোগ গণ সংযোগ করেন।এসময় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রচারনাকালে বাস প্রতীকের প্রার্থী ডাঃ তাহসিন বাহার সূচনা বলেন, নির্বাচিত হলে কুমিল্লা সিটি করপোরেশন কে গণ মানুষের প্রতিষ্ঠানে পরিনত করব। বাংলাদেশ যেভাবে এগুচ্ছে স্মার্ট বাংলাদেশ পরিনত হচ্ছে, কুমিল্লা সিটি করপোরেশন সেভাবে এগুতে পারেনি বরং পিছিয়ে রয়েছে। নির্বাচিত হলে কোথায়ও দীর্ঘ মেয়াদি আবার কোথায়ও স্বল্প মেয়াদি পরিকল্পনা গ্রহণ করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব। নগর কন্যা হয়ে নগরবাসীর পাশে থাকব। সবাইকে উন্নয়নের বাসে যাত্রী হতে আহবান জানিয়ে দোয়া চেয়েছেন তিনি।
এদিকে সোমবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা তাহসিন বাহার সূচনা নগরীর ২ নং ওয়ার্ডের ছোটরা মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ও রাতে নগরীর ৩ নং ওয়ার্ডের কালিয়াজুড়ি পিটিআই ইন্সটিটিউট প্রাঙ্গণে উঠান বৈঠক বক্তব্য রাখেন। এসময় বিপুল নারী পুরুষ সহ বিভিন্ন পেশার মানুষের সমাগম ঘটে। এতে মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি, কুমিল্লাঃ 























